বাবার দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ বছরের মেয়েকে বিয়ে দেওয়ার দায়ে এক ব্যক্তিকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মেহেরপুরের গাংনীর সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান গতকাল রোববার বেলা ১১টার দিকে এ আদেশ দেন। গতকাল সকালে গাংনী উপজেলার কামারখালী গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান বলেন, দণ্ডাদেশ পাওয়া ওই ব্যক্তি গত শুক্রবার তাঁর মেয়েকে পার্শ্ববর্তী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের এক বাসিন্দার সঙ্গে বিয়ে দেন। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। এ সময় অপরাধ স্বীকার করায় ওই ব্যক্তিকে ২০ দিনের কারাদণ্ড দেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ওই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। কুষ্টিয়া অফিস|