বাবার বাড়ি যাওয়ার পথে গৃহবধূকে ধর্ষণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলায় এক গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে গৃহবধূর স্বামী বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, ৬ জুলাই রাতে স্বামীর সঙ্গে ওই গৃহবধূর ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে তিনি বাবার বাড়ি যাওয়ার জন্য বের হন। রাত নয়টার দিকে হাসিব মোল্লা ওই গৃহবধূর মুখ চেপে ধরে সড়কের পাশে একটি বাগানে নিয়ে যান। এরপর এনায়েত সিকদার ও জিয়া সরদারের সহায়তায় হাসিব মোল্লা গৃহবধূকে ধর্ষণ করে বাগানে ফেলে যান। পরের দিন বিকেলে গৃহবধূকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ বলেন, আজ দুপুরে ওই গৃহবধূর পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর।