বাবার মামলায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাবা আবদুল জলিলের করা প্রতারণার মামলায় ছেলে আবু তৈয়বকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার গুজরা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদ আলম জানান, চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে বাড়ির বাইরে নিয়ে গিয়ে বাবার কাছ থেকে জোর করে কিছু কাগজে স্বাক্ষর নেন গুজরা গ্রামের আবু তৈয়ব। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।