বাবার হাতে ছেলে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে বাবা পিটিয়ে হত্যা করেছেন নিজ ছেলেকে। নিহত ব্যক্তির নাম আরিফুল ইসলাম (২৫)।
এ ঘটনায় আরিফুলের স্ত্রী অন্তরা খাতুন বাদী হয়ে শ্বশুর আবুল কাশেমের বিরুদ্ধে জীবননগর থানায় গতকাল সোমবার বিকেলে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে আবুল কাশেম পলাতক রয়েছেন।
থানা-পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ধান্যখোলা গ্রামে জমিজমা বিক্রির ঘটনাকে কেন্দ্র করে আবুল কাশেম ও তাঁর ছেলে আরিফুল ইসলামের মধ্যে গত শনিবার দিবাগত রাতে ঝগড়াবিবাদ হয়। ঝগড়ার এক পর্যায়ে আবুল কাশেম ছেলে আরিফুলকে বেধড়ক লাঠিপেটা করেন। এরপর মুমূর্ষু অবস্থায় আরিফুলকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত রোববার দুপুরে আরিফুল মারা যান।