বাবার হাতে শিশু খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে বাবার হাতে মাহিয়া নামের ২২ মাস বয়সী এক শিশু নৃশংসভাবে খুন হয়েছে। পৌর এলাকার আজাইপুরে গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহত শিশুর বাবার নাম মাহবুব হোসেন (২৮)। র্যা ব-৫-এর সদস্যরা গতকাল দুপুরেই মাহবুবকে গ্রেপ্তার করেন।
নিহত শিশুর ফুফু সাবিনা ইয়াসমিন বলেন, গত ২৮ মে মাহিয়ার বাবার সঙ্গে মা ইয়াসমিনের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর ইয়াসমিন তাঁর বাবার বাড়ি পৌর এলাকার ইসলামপুরের নামোচরে চলে যান। এরপর থেকে মাহিয়া দাদি ও ফুফুর কাছেই থাকত। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে মাহিয়া কান্নাকাটি করছিল। এ সময় মাহবুব মেয়েকে নিজ ঘরে নিয়ে ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
সদর থানার ওসি মাযহারুল ইসলাম বলেন, এ বিষয়ে মা ইয়াসমিন বাদী হয়ে মাহবুবকে আসামি করে হত্যা মামলা করেন। গোপন সূত্রে খবর পেয়ে র্যা বের সদস্যরা শহরের আজাইপুর কাজিপাড়া থেকে মাহবুবকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছেন।