বাবা-ছেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতকে ১৩৮ বোতল মদসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাতটার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বাহাদুরপুর গ্রামের মুজিবুর রহমান (৪৫) ও তাঁর ছেলে রকিব আলী (২৫)। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ চৌধুরী বলেন, আটক ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। ১৩৮ বোতল ভারতীয় মদসহ ওই দুজনকে তাঁদের ঘর থেকে আটক করা হয়।