বারের কর্মীদের বিরুদ্ধে মামলা, ২১ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. জনি
মো. জনি

ওয়ার্ড যুবদলের নেতা মো. জনি আহমেদকে (৩২) হত্যার অভিযোগে সাকুরা বারের ২০-২২ জন কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন তাঁর স্ত্রী মর্জিনা বেগম (৩০)। পুলিশ এ মামলায় সাকুরার ২১ জন কর্মীকে গ্রেপ্তার করেছে।

গত রোববার গভীর রাতে সাকুরা বারের পাশ থেকে জনির লাশ উদ্ধার করে শাহবাগ থানার পুলিশ। নিহত জনি শাহবাগের পাইকারি ফুল ব্যবসায়ী এবং ৫৭ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ জানায়, সোমবার রাতে জনি আহমেদের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে সাকুরা বারের অজ্ঞাতনামা ২০-২২ জন কর্মীর বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগে মামলাটি করেন।

শাহবাগ থানার ওসি আবুল হাছান বলেন, তদন্ত চলছে। গ্রেপ্তার ২১ জনেক রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বলেছেন, বারের টাকা-পয়সাসংক্রান্ত ঝামেলা নিয়েই এ ঘটনা ঘটেছে।