প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে বংশাই নদ থেকে বালু তোলার অভিযোগে যন্ত্র জব্দ এবং বালু উত্তোলনকারী রিপন মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার দাড়িয়াপুর গ্রামের নদী থেকে বালু তোলার সময় যন্ত্রটি জব্দ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গজারিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) আবু বকর সিদ্দিক বাদী হয়ে গ্রামের রিপন মিয়াকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন। সখীপুর উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারক (সার্ভেয়ার) হযরত আলী বলেন, অভিযোগ পেয়ে ভূমি কার্যালয় থেকে তিন সদস্যের একটি দল অভিযান চালিয়ে যন্ত্রটি জব্দ করে। তবে যন্ত্রটি তাঁর নয় বলে রিপন মিয়া দাবি করেছেন।