বালু তোলা নিয়ে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতী নদীতে বালু উত্তোলনের কর্তৃত্ব নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে ইউপি সদস্য আসলাম হোসেনসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সিরাজদিখান থানার ওসি আবুল বাশার জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।