বালু তোলার দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ভূমি কার্যালয়ের কাছে সাইডুলি নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে নির্বাহী হাকিম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পূর্ণেন্দু দেব তাঁদের এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. মোশারফ হোসেন (২২)। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার চরপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা বলেন, মোশারফ খননযন্ত্র দিয়ে ওই এলাকায় বেশ কয়েক দিন ধরে বালু তুলছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল সেখানে অভিযান চালান।