প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়ার টৈটং ইউনিয়ন থেকে বালু উত্তোলনের ছয়টি মেশিন জব্দ করা হয়েছে। গতকাল রোববার সকালে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ইউএনও জানান, ইউনিয়ন যুবলীগের সভাপতি এনামুল হকের নেতৃত্বে টৈটং খালে মেশিন বসিয়ে অনুমতি ছাড়া বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে বালু উত্তোলনের ছয়টি মেশিন ও পাইপ জব্দ করা হয়। তবে যুবলীগের সভাপতি এনামুল হক দাবি করেন, মেশিন বসিয়ে বালু তোলার সঙ্গে তিনি জড়িত নন।