বালুর স্তূপে মিলল যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতে গতকাল মঙ্গলবার বিকেলে রাস্তার পাশের বালুর স্তূপে চাপা দেওয়া অবস্থায় এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, ওই যুবককে গলা কেটে হত্যা করে খিলক্ষেতের ৩০০ ফুট রাস্তার উত্তর পাশ থেকে বালু চাপা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খিলক্ষেত থানার (পরিদর্শক) এ কে এম আশরাফ বলেন, ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে ছয় দিন আগে হত্যা করে লাশটি বালিতে পুঁতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।