বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর থানা-পুলিশের উদ্যোগে গত বৃহস্পতিবার এক দিনে তিনটি বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বিয়ের কনেরা প্রত্যেকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সদর উপজেলার চরলক্ষ্মীপুর, চন্দনী ইউপির হরিণধরা এবং খানখানাপুর বাজার এলাকার বাসিন্দা। সদর থানার ওসি মোহাম্মদ আবুল বাসার মিয়া বলেন, বাল্যবিবাহের খবর পেয়ে শিশু তিনটির মা-বাবা ও অভিভাবকদের পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। সন্ধ্যার পর এএসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বাল্যবিবাহের কুফল সম্পর্কে শিশু তিনটির অভিভাবকদের বুঝিয়ে বলেন।