বাল্যবিবাহ আয়োজনেরদায়ে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মদনে বাল্যবিবাহের আয়োজন করার দায়ে দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নে।
পুলিশ, উপজেলা প্রশাসন ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে হেলন মিয়া নামে এক যুবকের বিয়ের আয়োজনের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে নির্বাহী হাকিম ও মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খুরশীদ শাহরিয়র এবং ওসি এস এম মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশ ওই বাড়িতে যায়। এ সময় ইউএনওর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহের আয়োজনের প্রস্তুতির দায়ে ছেলে ও মেয়ের অভিভাবক যথাক্রমে মো. শাহজাহান ও মাজু মিয়াকে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন।