বাল্যবিবাহ করতে এসে কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলছাত্রীকে বিয়ে করতে এসে বর রতন মিয়াকে (২২) ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তিন দিনের জন্য কারাগারে যেতে হয়েছে। গতকাল বগুড়ার শেরপুর উপজেলায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরুজুল ইসলাম। কারাদণ্ড পাওয়া রতন মিয়া ঢাকার একটি পোশাক কারখানার শ্রমিক। তাঁর বাড়ি নাটোরের সিংড়া উপজেলার ঢাকঢোল গ্রামে। উপজেলার পল্লীবাস এলাকার লোকজন বলেন, গতকাল বিকেলে সেখানে ১৪ বছরের এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করেন তার বাবা। ওই কিশোরী স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্রী। এ সময় খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরুজুল ইসলাম সেখানে গিয়ে বরকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
শেরপুর (বগুড়া) প্রতিনিধি