বাল্যবিবাহ করতে এসে শ্রীঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ করতে আসায় বরকে এবং বরের সঙ্গে আসা বরের বাবা, কনের বাবা ও মৌলভিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মরিচবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বর খলিলুর রহমান, বরের বাবা ইয়াছিন আলী, কনের বাবা শহীদ আলী ও বিয়ে পড়াতে আসা মৌলভি রেজাউল করিম। আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম তাঁদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ সোমবার সকালে তাঁদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ‘উপজেলার ভেলাবাড়ী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর (১৫) সঙ্গে একই উপজেলার দক্ষিণ গোবধা গ্রামের ইয়াছিন আলীর ছেলে খলিলুর রহমানের বিয়ে ঠিক হয়। বিষয়টি শুনে খোঁজখবর নিই। একপর্যায়ে রোববার রাতে বর খলিলুর রহমান কনের বাড়িতে বিয়ে করতে গেলে সেখানেই তাঁকেসহ চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বাল্যবিবাহ নিরোধ আইনে কারাদণ্ড দেওয়া হয়।’