বাল্যবিবাহ করতে গিয়ে কারাগারে যুবক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহর উপজেলায় বাল্যবিবাহ করতে গিয়ে দণ্ডিত হয়েছেন সোহেল রানা (২০) নামের এক যুবকের। গতকাল সোমবার বিয়ের অনুষ্ঠান থেকে তাঁকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ের (১৫) সঙ্গে উপজেলার দক্ষিণ কোচকুড়লিয়া গ্রামের খয়বর উদ্দিনের ছেলে সোহেল রানার বিয়ে ঠিক হয়। গতকাল দুপুরে মেয়েটির বাড়িতে বিয়ের অনুষ্ঠান থেকে সোহেলকে আটক করা হয়। পরে সোহেলকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। আদালত তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।