বাল্যবিবাহ করতে গিয়ে বর শ্রীঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ করতে আসা এক ব্যক্তির বিরুদ্ধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান এই সাজা দেন। সাজাপ্রাপ্ত বরের নাম মো. আক্কাস আলী (২২)। বাড়ি উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার ওসি মো. মনজুর রহমান বলেন, গত শুক্রবার সন্ধ্যায় তাড়াশ উপজেলার একটি গ্রামে ওই বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল।