বাল্যবিবাহ থেকে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগরে গতকাল বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, ঝালকাঠির নলছিটি উপজেলার কবির হোসেন (৩৯) তাঁর এক আত্মীয়ের মাধ্যমে রাজনগরে বিয়ে করতে আসেন। মেয়েটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বিয়ের আয়োজনের একপর্যায়ে ওই ছাত্রী আপত্তি জানায়। একপর্যায়ে মা-ও মেয়েকে বিয়ে দিতে অস্বীকৃতি জানান। এ সময় কবির আত্মহত্যা করার হুমকি দেন। বৃহস্পতিবার রাতে বিয়ে পড়ানোর জন্য একজনকে আনা হলে মেয়ের বয়স কম দেখে তিনি চলে যান। খবর পেয়ে গতকাল সহকারী কমিশনারের কার্যালয়ে কবিরকে হাজির করলে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। মৌলভীবাজার প্রতিনিধি|