বাল্যবিবাহ থেকে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ পৌরসভায় গত মঙ্গলবার বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) কমল কুমার ঘোষ ওই বিয়ে বন্ধ করে দেন। এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ওই মেয়েটি এবার এক বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। মঙ্গলবার রাতে ওই মেয়েটির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল পৌর শহরের এক তরুণের (২৫)। খবর পেয়ে ওই মেয়ের বাড়িতে যান সহকারী কমিশনার (ভূমি) কমল কুমার ঘোষ। পরে তিনি ওই বিয়ে বন্ধ করে দেন। এ সময় মেয়েটির ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে তাঁর বাবা-মা লিখিত মুচলেকা দিয়ে রক্ষা পান।