বাল্যবিবাহ দেওয়ায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে বাল্যবিবাহ দেওয়ার দায়ে বিয়ের নিবন্ধনকারীকে ২০ হাজার এবং মেয়ের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে ইউএনওর কার্যালয়ে আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ইউএনও মো. সেলিম রেজা। তিনি জানান, ওই বিয়ের নিবন্ধনকারীর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ জানুয়ারি ওই ইউনিয়নের পারলংকারচর গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিবাহ দেওয়া হয়।