বাল্যবিবাহ পণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গতকাল বুধবার প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রী রক্ষা পেয়েছে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোতাহার হোসাইন বলেন, গতকাল দুপুরে ওই ছাত্রীর (১২) সঙ্গে পাশের গ্রামের এক ব্যক্তির (২৩) বিয়ের আয়োজন করা হয়। মুঠোফোনে খবর পেয়ে ইউএনও মোহাম্মদ নাজমুল হক তাঁকে এ বিষয়ে খোঁজ নিতে বললে তিনি ঘটনার সত্যতা পান। পরে ওই ছাত্রীর বাবাকে ইউএনও তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। বেলা তিনটার দিকে সেখানে এলে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে তিনি মুচলেকা দেন।