বাল্যবিবাহ পণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাইয়ে গতকাল সোমবার বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী (১৪)। উপজেলার একটি গ্রামে ওই কিশোরীর বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ইউএনও মোখলেছুর রহমান পুলিশ নিয়ে ওই বাড়িতে যান। তাঁদের উপস্থিতি টের পেয়ে বাড়ির অধিকাংশ লোকজন পালিয়ে যায়। বন্ধ হয়ে যায় বিয়ের অনুষ্ঠান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইউএনও মোখলেছুর রহমান মেয়ের বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে পুলিশ তাঁকে নওগাঁর কারাগারে পাঠায়।