প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের আয়োজন সম্পন্ন। কমিউনিটি সেন্টারে বর, কনে ও তাঁদের স্বজনেরা উপস্থিত। একে একে আসছেন আমন্ত্রিত অতিথিরাও। হঠাৎ করেই সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মুন্সিগঞ্জ শহরের দর্পনা চৌধুরী কমিউনিটি সেন্টারে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে আদালত জানতে পারেন, কনে অষ্টম শ্রেণির ছাত্রী। বাল্যবিবাহের আয়োজন করায় তখনই বরকে (২৫) তিন দিনের ও কনের নানাকে (৬৫) দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়। মুন্সিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাঈদুজ্জামান খান এ সাজা দেন।