বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার উপজেলার এক কিশোরীর (১৫) সঙ্গে পাশের পত্নীতলা উপজেলার গবিন্দ্রবাটি গ্রামের দোজ মোহাম্মদের ছেলে ময়নুল ইসলামের বিয়ে ঠিক হয়। গতকাল শুক্রবার বিয়েটি হওয়ার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা পুলিশ নিয়ে গিয়ে বিয়েটি বন্ধ করেন। এ সময় বর ময়নুল ইসলাম, বরের বাবা দোজ মোহাম্মদ ও মেয়ের বাবাকে এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।