প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে বিয়ে দেওয়ার চেষ্টা করার দায়ে তার বাবা জহির উদ্দিন এবং নাবালিকাকে বিয়ে করার চেষ্টার অভিযোগে পাত্র মফিজুর রহমানের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম অরুণ কুমার মণ্ডল গতকাল বৃহস্পতিবার এই রায় দেন। মেহেরপুর প্রতিনিধি|