বাল্যবিবাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করেন অভিভাবকেরা। বিষয়টি জানার পর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাটি পুলিশকে জানান। পরে পুলিশের হস্তক্ষেপে ছাত্রীটি বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পায়। গতকাল উপজেলার বসুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বসুপাড়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে স্থানীয় খলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। ঘিওর উপজেলার হিজুলিয়া গ্রামের রহমত আলীর ছেলে কামরুল ইসলামের (২২) সঙ্গে মেয়েটির বিয়ের আয়োজন করা হয়েছিল। দৌলতপুর থানার ওসি নাজমুল নিশাত বলেন, বিয়ে না হওয়ায় কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি।