বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলায় বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার দায়ে কনের বাবা ও ফুফাতো ভাইকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে আরও দুজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সাতক্ষীরা সদরের ইউএনও শাহ আবদুল সাদী এই আদালত পরিচালনা করেন। সাতক্ষীরা সদর থানার এসআই মহসিন আলী জানান, সদর উপজেলার মাহমুদ গ্রামের ১৪ বছর বয়সের এক কিশোরীর সঙ্গে ঘোনা গ্রামের শাহারুল ইসলামের (২২) বিয়ের আয়োজন করা হয়। ভ্রাম্যমাণ আদালত কনের বাড়িতে যাচ্ছে শুনে বরপক্ষ পালিয়ে যায়। এ সময় আসলাম ও মোকলেসুর রহমানকে কারাদণ্ড দেন আদালত। বিয়েতে সহযোগিতা করার অপরাধে ভোমরা গ্রামের তরিকুল ইসলাম ও লক্ষ্মীদাঁড়ি গ্রামের আকরম হোসেনকে জরিমানা করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা|