প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের সব আয়োজন সম্পন্ন। কনেপক্ষের স্বজনদের অপেক্ষা, কখন বর আসবে। শুক্রবার রাত ১১টায় বরযাত্রী আসে কনের বাড়িতে। অতিথি আপ্যায়নের প্রস্তুতি চলছে। কিন্তু বিধি বাম। রাত ঠিক ১২টায় বিয়েবাড়িতে হাজির হয় পুলিশ। পালিয়ে যায় সবাই। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের চিরিরবন্দরে আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই ঘোনপাড়া গ্রামে। চিরিরবন্দর থানার ওসি মো. আনিছুর রহমান জানান, পুলিশ সেখানে রাত দুইটা পর্যন্ত অবস্থান করে কাউকেই আটক বা গ্রেপ্তার করতে পারেনি।