বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনের হস্তক্ষেপে বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনি গ্রামে গত মঙ্গলবার রাতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক মাদ্রাসাছাত্রী (১৪)। ওই ছাত্রীর বাবা কাঠমিস্ত্রির সঙ্গে শ্রমিকের কাজ করেন। ইউএনওসহ পুলিশের উপস্থিতি টের পেয়ে বর ধুনটের গোসাইবাড়ী বাজার এলাকার কাঠমিস্ত্রি মো. জুয়েল (২০), তাঁর আত্মীয়স্বজনসহ মেয়ের বাবা পালিয়ে যান। ইউএনও এ কে এম সরোয়ার জাহান বলেন, মেয়েটি লেখাপড়া করতে চায়। এই বিয়েতে তার মত নেই। পরে বিয়ের সঠিক বয়স না হওয়া পর্যন্ত তাকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করে মুচলেকা দেন তার খালু রুহুল আমিন ও ফুফা শফিকুল ইসলাম।