বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় গতকাল দুটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। ইউএনও মো. জসিম উদ্দিন দুই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন। এরপর সন্ধ্যায় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ে করতে আসা দুই তরুণকে সাজা দেন। এর মধ্যে উপজেলার পূর্ব মেরুয়াখলা গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৬) বিয়ে করতে আসা তরঙ্গিয়া গ্রামের নবী হোসেনকে (২১) সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই গ্রামে আরেক ঘটনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১১) বিয়ে করতে আসা কেজাউড়া গ্রামের সুহেল আহমদকে (২১) তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়। বিশ্বম্ভরপুর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত নবী ও সুহেলকে শনিবার (আজ) কারাগারে পাঠানো হবে। সুনামগঞ্জ অফিস|