বাল্যবিবাহকে 'না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা হয়েছে। বাল্যবিবাহকে ‘না’ বলে লাল কার্ড দেখিয়েছে বিদ্যালয়ের অন্তত ১ হাজার ৩০০ শিক্ষার্থী। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি মো. বাতেন মিয়া।
উপজেলা প্রশাসন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বাল্যবিবাহের কুফল নিয়ে কবিতা আবৃত্তি, নাটক ও সংগীত পরিবেশন করা হয়।