বাল্যবিবাহে দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলায় বাল্যবিবাহ আয়োজনের দায়ে বরকে এক হাজার টাকা জরিমানা, কাজিকে এক মাস ও কনের চাচাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বর তরিকুল ইসলাম, কাজি অলিউল্লাহ ও কনের চাচা নিজাম উদ্দিন। গত সোমবার রাতে বিয়ের আসর থেকে পুলিশ তাঁদের আটক করে। গতকাল মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান তাঁদের দণ্ড দেন। পুলিশ জানায়, কয়েক ব্যক্তি মুঠোফোনে জেলা প্রশাসককে অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের তথ্য দেন। জেলা প্রশাসক বশিরুল আলম তালতলী থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে পুলিশ ওই তিনজনকে আটক করে। নিজস্ব প্রতিবেদক, বরগুনা|