বাল্যবিবাহে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় বাল্যবিবাহ দেওয়ার অপরাধে গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত কনের বাবা, ইউনিয়ন পরিষদের সদস্য ও ইমামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ইউএনও কার্যালয় সূত্র জানায়, শ্রীফলা গ্রামের দেলোয়ার হোসেন গত ২৯ জুলাই মেয়ে নূর জাহান বেগমের বিয়ের আয়োজন করেন। ইউএনও শরীফ রায়হান কবির পুলিশ পাঠিয়ে তা বন্ধ করে দেন। পরে ওই দিনই ইউপি সদস্য আনিছুর রহমান তাঁর বাড়িতে বিয়ের অনুষ্ঠান করেন। সেখানে ইমাম আবদুল খালেক বিয়ে পড়ান।