বাল্যবিবাহের চেষ্টা, বরসহ আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে পুলিশের তৎপরতায় বাল্যবিবাহ ঠেকানো গেছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। বিয়ের আসর থেকে পুলিশ বর জসিম উদ্দিন, ঘটক বিল্লাল হোসেন ও কাজি আবদুর রহমানকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রামগঞ্জ পৌরসভার মধুপুর গ্রামের শামসুল হকের মেয়ের সঙ্গে একই উপজেলার শ্রীরামপুর গ্রামের আবিদ মিয়ার ছেলে জসিম উদ্দিনের বিয়ের অায়োজন চলছিল গতকাল। কনে গত বছর পঞ্চম শ্রেণি পাস করেছে। গতকাল বেলা তিনটার দিকে বরযাত্রী উপস্থিত হয়। বাল্যবিবাহের খবর পেয়ে রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ বর, কাজি ও ঘটককে আটক করে থানায় নিয়ে যায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।