বাল্যবিবাহের চেষ্টা, ৩ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের একটি গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার দায়ে কনের মা, চাচি ও বরকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় বরের চাচাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
শিবগঞ্জ ইউএনও ও নির্বাহী হাকিম শফিকুল ইসলাম জানান, ওই গ্রামের এক স্কুলছাত্রীকে (১৫) বাল্যবিবাহ দেওয়া হচ্ছে, এমন খবরের ভিত্তিতে গত বুধবার রাতে বাড়িটিতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করা হয়। এ সময় কনের মা, চাচি ও বর শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর গ্রামের জালাল উদ্দিন (২০) ও তাঁর চাচা আবদুল ওহাবকে (৭০) আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।