বাল্যবিবাহ দেওয়ার অপচেষ্টা: কনের বাবার অর্থ ও কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদরে শিশু কন্যাকে বাল্যবিবাহ দেওয়ার অপচেষ্টার দায়ে আবদুল জব্বার নামে এক ব্যক্তিকে সূর্যাস্ত পর্যন্ত কারাদণ্ড দেওয়ার পাশাপাশি এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

তাঁর বাড়ি চল্লিশা ইউনিয়নের ছাউশি গ্রামে। ঘটনাটি ঘটেছে আজ রোববার। ষষ্ঠ শ্রেণিপড়ুয়া ১২ বছরের কন্যাকে বিয়ে দেওয়ার কথাবার্তা পাকাপাকি করার বিষয়টি প্রমাণ হওয়ায় আদালত আবদুল জব্বারকে দণ্ডিত করেন।