বাল্যবিয়ের আয়োজন, দুই অভিভাবকের সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে বাল্যবিয়ে দেওয়ার সময় পৃথক দুইটি অভিযানে দুজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান।
উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামকে (৪৫) চার দিন এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার পশ্চিম লক্ষ্মীখোলা গ্রামের সাহেব আলী শেখকে (৪৪) পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। পরে পুলিশ তাঁদের বগুড়ার কারাগারে পাঠিয়ে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লেকজনের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলার সীমাবাড়ী ইউনিয়ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের দুইটি অভিযান চালানো হয়।
ইউএনও এ কে এম সরোয়ার জাহান বলেন, জেনেশুনে বাল্যবিয়ের আয়োজন করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিষয়টি স্বীকার করেন ওই দুই অভিভাবক। তাঁদের সাজা দেওয়া হয়।