বাস আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে দুটি বাস গতকাল শুক্রবার দুপুরে আটক করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় সাভার-সংলগ্ন রেডিও কলোনি থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার জন্য ওয়েলকাম পরিবহনের একটি বাসে ওঠেন চারুকলা বিভাগের ছাত্র মাহবুব হাসান। মাহবুব বাসের ভাড়া সংগ্রহকারীকে ৪ টাকা ভাড়া দেন, কিন্তু তিনি ১০ টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। মাহবুবকে চালকের সহকারী ও ভাড়া সংগ্রহকারী গালিগালাজ করেন। এ ঘটনায় বাস দুটি আটক করা হয়। পরে মালিকপক্ষ বাস দুটি ছাড়িয়ে নেয়।