বাস থেকে ইয়াবা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থেকে গতকাল রোববার বেলা একটার দিকে প্রায় আট হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, গতকাল দুপুরে মরিচ্যা যৌথ চেকপোস্টের টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সেলিম রানার নেতৃত্বে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কের খুনিয়াপালং এলাকায় একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের একটি আসনের নিচে রাখা পলিথিন ব্যাগের ভেতর ৭ হাজার ৯২০টি ইয়াবা বড়ি পাওয়া যায়।