বাস থেকে পড়ে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় বাস থেকে পড়ে গিয়ে অজ্ঞাতনামা এক যুবক (২৮) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক প্রথম আলোকে বলেন, গতকাল সকালে ওই যুবক বাস থেকে নামছিলেন। এ সময় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় এক ব্যক্তি তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।