ঘাতক বাসচালক মজিদের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোরিকশা চালক মো. ফারুককে চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগে বাসচালক আবদুল মজিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন নিহত ফারুকের ভাই মো. হারুন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান প্রথম আলোকে এ কথা জানিয়ে বলেন, মজিদকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
ফারুকের লাশের ময়নাতদন্তের পর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি বরিশালে। সেখানে তাঁর লাশ দাফন করা হবে।
হারুন প্রথম আলোকে বলেন, ফারুক স্ত্রী ও তিন সন্তান নিয়ে রাজধানীর মান্ডায় থাকতেন। মর্গ থেকে লাশ নিয়ে প্রথমে মান্ডায় যাবেন তাঁরা। এরপর বরিশালে যাবেন। তিনি বলেন, বাসের মালিক তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করেননি। অনেকে ফোন দিয়ে কথা বলছেন। হারুনের ধারণা, বাস মালিক অন্যদের দিয়ে ফোন করাচ্ছেন।