বাসস্ট্যান্ডের দখল নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী বাজারের বুনাগাতী বাসস্ট্যান্ডের দখল নিতে গত শনিবার রাতে আওয়ামী লীগের স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। গতকাল রোববার সকালে আরেক দফা সংঘর্ষ হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নড়াইল-বুনাগাতী সড়কের বুনাগাতী বাজার বাসস্ট্যান্ডের দখল নিয়ে বুনাগাতী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ও যুবলীগ নেতা বখতিয়ার হোসেনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ কর্মী মকবুল হোসেন ও তাঁর ভাতিজা ছাত্রলীগ নেতা রমিজ উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
বাসস্ট্যান্ডটি একসময় মকবুল হোসেনদের দখলে থাকলেও পরে তা বখতিয়ার হোসেনের দখলে চলে যায়। এর জের ধরে শনিবার সন্ধ্যায় মকবুল ও রমিজের লোকজন বুনাগাতী বাজারের বাসস্ট্যান্ড এলাকায় বখতিয়ারের লোকজনের ওপর ও দোকানপাটে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন।
বিএনপির চার নেতা জেলে
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ট্রাক পোড়ানোর মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপি ও যুবদলের চার নেতাকে কারাগারে (জেল) পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার তাঁরা জামিনের জন্য বিচারিক হাকিমের আদালতে হাজির হন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।
ওই নেতারা হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক, অর্থবিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব।
২০ দলের অবরোধ কর্মসূচি পালনের সময় ৩০ জানুয়ারি শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে একটি ট্রাকে অগ্নিসংযোগের মামলায় এঁদের আসামি করা হয়।
ঝিনাইদহ পুলিশের আদালত পরিদর্শক আশরাফুল বারী জানান, ওই চারজন জামিনের জন্য বিচারিক হাকিমের আদালতে হাজির হলে বিচারক বিশ্বনাথ মণ্ডল তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।