বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধে গতকাল শুক্রবার সন্ধ্যায় বাসা থেকে ডেকে নিয়ে মো. খোকন নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে স্থানীয় কয়েকজন। খোকন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের হাজারীবাগ থানা শাখার সাধারণ সম্পাদক।
খোকনের অভিযোগ, হরতাল–বিরোধী সমাবেশে লোকজন নিয়ে যাওয়ায় স্থানীয় জামায়াত-বিএনপি কর্মীরা তাঁকে ছুরিকাঘাত করেছে।
হাজারীবাগ থানার কর্তব্যরত এসআই শরীফুল ইসলাম জানান, খোকনের বাসা হাজারীবাগের সুলতানগঞ্জে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে মুঠোফোনে স্থানীয় কয়েকজন হাজারীবাগের বেড়িবাঁধে নিয়ে যায়। সেখানে তাঁকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।