বাসা থেকে ডেকে নিয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় গত শনিবার রাতে ভাড়া বাসা থেকে ডেকে নিয়ে মোহাম্মদ আলী (১৮) নামের একজনকে হত্যা করা হয়েছে। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের ইরাজ আলীর ছেলে। এ ঘটনায় ইরাজ আলী গতকাল রোববার মামলা করেছেন।
নিহত মোহাম্মদ আলীর বড় বোন শিরিন বলেন, শনিবার সন্ধ্যায় পূর্বপরিচিত জাহাঙ্গীর আলম (৩০) নামের এক যুবক বাসা থেকে মোহাম্মদ আলীকে ডেকে নিয়ে যান। রাতে সে আর বাসায় ফেরেনি। গতকাল রোববার ভোর চারটার দিকে জাহাঙ্গীর খবর দেন মোহাম্মদ আলী অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে। জাহাঙ্গীর ও আরও তিন-চারজনসহ মোহাম্মদ আলীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় জাহাঙ্গীর ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।
মোহাম্মদ আলীর স্বজনেরা বলেন, মোহাম্মদ আলী পরিবারের সঙ্গে তেলিপাড়া এলাকায় ভাড়া থেকে দিনমজুরের (মাটি কাটা শ্রমিকের) কাজ করতেন। তাঁর সাবেক স্ত্রী বিভিন্ন সময় তাঁদের হুমকি দিতেন।
জয়দেবপুর থানার এসআই বিনয় সরকার বলেন, মোহাম্মদ আলীর বুকে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।