বাসা থেকে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের কলমা এলাকার একটি বাসা থেকে এক অজ্ঞাতনামা তরুণীর (২৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসার শৌচাগারের ছাদ (ফলস সিলিং) থেকে লাশটি উদ্ধার করা হয়। 

সাভার মডেল থানার পুলিশ জানায়, নিহত ওই তরুণী ও এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে চারতলা বাড়িটির চতুর্থ তলার বাসাটি ১ জানুয়ারি ভাড়া নেন। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তালাবদ্ধ ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আল মামুন বলেন, লাশের ধরন দেখে মনে হচ্ছে সপ্তাহ খানেক আগে ওই তরুণীকে হত্যা করা হয়েছে। হত্যার পর স্বামী পরিচয় দেওয়া যুবক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।