বাসা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ার একটি বাসা থেকে বৃদ্ধা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে লাশটি উদ্ধার করে তেজগাঁও থানার পুলিশ। নিহত ওই নারীর নাম আমেনা (৬০)। এ ছাড়া অন্য কোনো তথ্য প্রাথমিকভাবে জানা যায়নি।

সন্ধ্যায় ঘটনাস্থল থেকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে পাশবিকভাবে হত্যা করা হয়েছে। নিহত আমেনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এই প্রতিবেদন লেখার সময় আমেনার লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল।