বাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত শনিবার সাংবাদিকের বাসা থেকে একটি মোটরসাইকেল ও টেলিভিশন চুরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে বাংলাভিশনের জেলা প্রতিনিধি ও স্থানীয় প্রেসক্লাবের সভাপতি হাকাম হীরার পৌর শহরের আমবাগান এলাকায় বাড়ির জানালার গ্রিল ভেঙে চোরেরা ভেতরে ঢোকে। পরে তারা একটি মোটরসাইকেল ও ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন চুরি করে। এ চুরির ঘটনায় গতকাল রোববার মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফসিহুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি|