বাসার ছাদ থেকে তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ শহরের পোদ্দারবাড়ি এলাকার একটি বাসার ছাদ থেকে গতকাল রোববার জাবেদ মিয়া (২৮) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের শায়েস্তানগর এলাকার জিলু মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সকালে পোদ্দারবাড়ি এলাকার খান ম্যানশনের ছাদের ওপর একটি লাশ দেখতে পেয়ে ভবনের বাসিন্দারা পুলিশকে খবর দেন। বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এলাকাবাসী মরদেহ শনাক্ত করেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।