প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া পৌরসভার হাসপাতাল পাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে সাংবাদিক মিজবাউল হকের বাসায় চুরি হয়েছে। ওই সময় চোরের দল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৬০-৬৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। ভোরের কাগজ-এর চকরিয়া প্রতিনিধি মিজবাউল হক বলেন, ভোর রাতে কৌশলে দরজার হুক খুলে চোরের দল বাসায় ঢুকে এক ভরি স্বর্ণ, পাঁচ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসেট নিয়ে গেছে।